বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩
বিজিবির অভিযানে বিপুল পরিমাণচোরাই পণ্য জব্দ
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০৪.১১.২০২৬ ১:২৩ এএম |

বিজিবির অভিযানে বিপুল পরিমাণচোরাই পণ্য জব্দইসমাইল নয়ন।। 
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৭ লাখ ৮৪ হাজার ৫৭০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। গত মঙ্গলবার এই অভিযানগুলো পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলার খারেরা ও খাদলা এবং কুমিল্লা জেলার শংকুচাইল বিওপির সীমান্তবর্তী এলাকায় বিজিবির বিশেষ টহল দল অভিযান চালায়। সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা এসব ভারতীয় মালামালের মধ্যে বিভিন্ন নিষিদ্ধ ও চোরাচালানকৃত পণ্য রয়েছে। পরবর্তীতে বিজিবির আভিযানিক দল ওই এলাকাগুলো থেকে এসব মালামাল জব্দ করে।
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক কমান্ডার লেফটেন্যান্ট  মোহাম্মদ কর্নেল শরিফুল ইসলাম (এএসসি)এই চোরাচালানী মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান রোধে বিজিবির এমন কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।






 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২