মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩
ফুটপাত দখলমুক্ত করতেকুসিকের উচ্ছেদ অভিযান
জাকারিয়া হোসাইন ভূঁইয়া
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০৩.১১.২০২৬ ১:২৬ এএম |

ফুটপাত দখলমুক্ত করতেকুসিকের উচ্ছেদ অভিযাননগরীতে যানজট নিরসন এবং ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে ফের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকালে পরিচালিত এই অভিযানে নগরীর বিভিন্ন সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ভ্রাম্যমাণ দোকানপাট সরিয়ে নেওয়া হয়।
কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় নগরীর ব্যস্ততম কান্দিরপাড় ও নিউমার্কেট এলাকায় ফুটপাতের অতিরিক্ত জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। বিশেষ করে নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের সতর্ক বার্তা দেওয়া হয় এবং জানানো হয় যে, সতর্কবার্তা অমান্য করলে তাদের মালামাল জব্দ করা হবে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া সুলতানা গণমাধ্যমকে বলেন, রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে বসা ভ্রাম্যমাণ দোকানগুলোর বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বেশ কিছু মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এই মালামালগুলো এতিমখানায় বিতরণ করা হবে।
নিউমার্কেটের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন থেকে কোনো ধরনের বরাদ্দ না নিয়েই নিউমার্কেটের কিছু অংশ অবৈধভাবে দখলে রাখা হয়েছিল, যা ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। বৈধ মালিকদের পরবর্তীতে তা বুঝিয়ে দেওয়া হবে। এছাড়া মার্কেটের করিডোর ও আন্ডারগ্রাউন্ডে কোনো শৃঙ্খলা ছিল না। মার্কেটের কমিটি ও ব্যবসায়ীদের বিষয়টি পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা টিমকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পাশাপাশি মার্কেটে একটি সুন্দর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার বিষয়টি প্রশাসক মহোদয়ের কাছে উপস্থাপন করা হবে বলে জানান তিনি।
উচ্ছেদ অভিযানে কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।




















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২