মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩
মায়ের সামনেই ট্রাক চাপায় মেয়ের মৃত্যু 
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০৩.১১.২০২৬ ১:২৫ এএম |

কুমিল্লা পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
মায়ের সামনেই ট্রাক চাপায় মেয়ের মৃত্যু নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার ছোট শালঘর এলাকায় রাস্তা পারাপারের সময় মায়ের সামনেই ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে দেবিদ্বার উপজেলা সদর থেকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মিনহা (১০) পার্শ্ববর্তী  ব্রাহ্মণপাড়া উপজেলার বাড়ানী এলাকার বাসিন্দা। সে তার মায়ের সাথে দেবিদ্বারের ছোট শালঘড় নানার বাড়িতে এসেছিল। 
অপরদিকে একই দিন দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ের কালা কচুয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে চলন্ত মোটরসাইকেলের ধাক্কা লাগলে ঘটনাস্থলেই এক আরোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
মায়ের সাথে থাকা শিশু মিনহার মৃত্যুর বিষয়ে দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আমরা শুনেছি এটি কুমিল্লা-সিলেট মহাসড়কে হওয়ায় সেখানে মীরপুর ফাঁড়ি পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। তারা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন।
পুলিশ সূত্র জানায়, নিহত মিনহা ব্রাহ্মণপাড়া উপজেলার বাড়ানী এলাকার বাসিন্দা। তার মায়ের নাম জুলেখা আক্তার। সে ছোট শালঘর এলাকার আফতর উদ্দিন সরকার বাড়ির শাহ আলমের নাতনি। তারা নানার বাড়িতে বেড়াতে এসেছিলো। সোমবার সকালে মিনহার মা জুলেখা আক্তার চিকিৎসকের পরামর্শ নিতে দেবিদ্বারে হাসপাতালে আসেন। এ সময় মিনহার সঙ্গে তার জমজ বোন ও নানিও ছিলেন। চিকিৎসা শেষে তারা সিএনজিচালিত অটোরিকশায় করে নানার বাড়িতে ফিরছিলেন। পথে ছোট শালঘর এলাকায় সিএনজি থেকে নামার পর স্বজনরা ভাড়া পরিশোধ করছিলেন। এ সময় মিনহা তাদের আগে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করলে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে সোমবার ২ নভেম্বর দুপুরে  ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়ায় মদিনা পেট্রোল পাম্পের উল্টো পাশে চট্টগ্রামগামী সড়কের পাশে মালবোঝাই থামানো  ট্রাকের পিছনে মোটর সাইকেলের ধাক্কা লেগে রাফি (১৬) নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও  স্থানীয় সূত্র জানায় , ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় মদিনা পেট্রোল পাম্পের উল্টো পাশে চট্টগ্রাম গামী সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী  রাফি নামের এক যুবক ঘটনাস্থলে  নিহত হন। নিহত রাফি জেলার চান্দিনা উপজেলার এতবারপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
কুমিল্লা হাইওয়ের ক্রসিং থানার ওসি মোঃ রুহুল আমিন  বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতের লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেকে প্রেরন করা হয়েছে। এঘটনায় থানায় আইনি পক্রিয়া চলমান।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২