মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩
কুমিল্লায় মাজারের পাশ থেকে লাশ উদ্ধার
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০৩.১১.২০২৬ ১:২০ এএম |

কুমিল্লায় মাজারের পাশ থেকে লাশ উদ্ধারসদর দক্ষিণ প্রতিনিধি: কুমিল্লা সদর দক্ষিণের একটি মাজারের পাশ থেকে খায়রুল বাশার রাসেল (৪২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার বিজয়পুর ইউনিয়নের আদিনামুড়া মাজারের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত খায়রুল বাশার রাসেল ঠাকুরগাঁও জেলার পশ্চিম হাজীপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি আদিনামুড়া মাজারের ভক্ত ছিলেন।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের সময় তার শরীরের উপরের অংশ খালি ছিল এবং পরনে একটি লুঙ্গি ছিল।
পরে ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২