মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩
কুমিল্লায় দিনে অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের শ্লোগানের ভিডিও ভাইরালরাতে গ্রেফতার৪
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০২.১১.২০২৬ ১:৪৪ এএম |

কুমিল্লায় দিনে অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের শ্লোগানের ভিডিও ভাইরালরাতে গ্রেফতার৪সদর দক্ষিণ প্রতিনিধি:
কুমিল্লায় অস্ত্র হাতে "এসবিএস" কিশোর গ্যাংয়ের স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযান চালিয়ে চার কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাত ১১টা থেকে রাত পৌনে ১টা পর্যন্ত কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সম্প্রতি অস্ত্র হাতে কয়েকজন কিশোরের স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই বিষয়টি গুরুত্ব দিয়ে জড়িতদের শনাক্তে মাঠে নামে পুলিশ। রাত ১১টা থেকে রাত পৌনে ১টা পর্যন্ত কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন ‘এসবিএস’ কিশোর গ্যাং গ্রুপের সদস্য এবং অপরজন ‘সিটিজি’ গ্রুপের অ্যাডমিন।
তারা হলো-কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার উনাইসার এলাকার ভাড়াটিয়া লোকমান হোসেনের ছেলে ইয়াছিন আহমেদ আকাশ (১৭), মনির হোসেনের ছেলে মো. হাবিব (১৭), কালা মিয়ার ছেলে হাবিব (১৭) এবং একই এলাকার ভাড়াটিয়া ও কথিত সিটিজি গ্রুপের অ্যাডমিন শাওন।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। থানা এলাকায় কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেফতার চারজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২