মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩
কুমিল্লা সদর দক্ষিণে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আলোচনা সভা 
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০২.১১.২০২৬ ১:৪১ এএম |

কুমিল্লা সদর দক্ষিণে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আলোচনা সভা মো. মিজানুর রহমান ।।
জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আজ রবিবার (১ নভেম্বর) বেলা ১১.৩০ ঘটিকার সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে যুব র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, সফল যুব সংগঠনকে নিবন্ধন সনদ, সম্মাননা সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা মনিরুল হক চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সালাহ উদ্দিন মাহমুদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সফল উদ্যোক্তা আজাদ হোসেন। অনুষ্ঠানে চারজন উদ্যোক্তার মাঝে ৩ লাখ ৮০ হাজার টাকার ঋণের চেক ও যুব নারীদের মধ্যে ৬ টি সেলাই মেশিন বিতরণ করা হয়। 
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মেজবাহ্ উদ্দীন, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আখতার হোসাইন ও সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইসমাইল মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মো. তৈয়ব হোসেন, উপজেলা এলজিইডির প্রকৌশলী তপন চন্দ্র দেবনাথ, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা চৌধুরী ফিহান ছন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার রীনা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহান আরা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোছাঃ শামীমা শারমীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  
 















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২