সোমবার ● ২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩
ইরফানের আক্ষেপের দিন
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০২.১১.২০২৬ ১:৪০ এএম |

ইরফানের আক্ষেপের দিনএবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় একাদশের তিন দিনের সপ্তম রাউন্ডের ম্যাচে চট্টগ্রাম বিভাগকে ৩০৫ রানে অলআউট করেছে ময়মনসিংহ বিভাগ।রোববার টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়লেও ইরফান সাবরি তাকরীর ও ওমর হাসানের ব্যাটে ঘুরে দাঁড়ায় চট্টগ্রাম। ওমর করেন ৫২ রান। আর দারুণ ধৈর্যশীল ব্যাটিংয়ে ১৯৬ বলে ৯টি চার ও এক ছক্কায় ৯৫ রান করেন কুমিল্লার ছেলে ইরফান। মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। এ ছাড়া সাজ্জাদুল হক রিপন ৪১ ও শাহরিয়ার আহমেদ করেন ৩৪ রান।
ময়মনসিংহের হয়ে দুর্দান্ত বোলিং করে তানভীর আনজুম ৫টি এবং রাকিবুল আতিক ৪টি উইকেট নেন। জবাবে দিন শেষে ময়মনসিংহ বিনা উইকেটে ৭ রান সংগ্রহ করেছে।
কুমিল্লার ক্রিকেটপ্রেমীদের জন্য ইরফানের এই ইনিংস বিশেষ আনন্দের। তার ক্রিকেটে হাতেখড়ি কুমিল্লা ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির প্রধান কোচ আতিকুর রহমানের কাছে। তাঁর হাত ধরে জেলার বেশ কয়েকজন ক্রিকেটার বয়সভিত্তিক ও জাতীয় দলের পাইপলাইনে জায়গা করে নেওয়ার পথে এগিয়ে যাচ্ছেন।
এদিকে বিকেএসপির চার নম্বর মাঠে বরিশাল ৪ উইকেটে ২৪৩ রান করেছে। শেখ আসলাম হৃদয় ৮৬ ও ইমন ঢালী ৬৭ রান করেন। পিকেএসপির দুই নম্বর মাঠে রংপুর ৩০৩ রানে অলআউট হওয়ার পর রাজশাহী ৪ উইকেটে ৪৭ রান তুলেছে। রংপুরের লিয়ন ইসলাম একাই নিয়েছেন ৪ উইকেট।
অন্যদিকে বিকেএসপির তিন নম্বর মাঠে ঢাকা দ্বিতীয় একাদশ ২২৪ রানে অলআউট হয়েছে। জবাবে সিলেট দ্বিতীয় একাদশ দিন শেষে ৪ উইকেটে ৫১ রান সংগ্রহ করেছে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২