সোমবার ● ২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩
নতুন প্রতিভাবান বোলার খুঁজে পেয়েছেন মুশতাক আহমেদ
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০২.১১.২০২৬ ১:৩৯ এএম |

নতুন প্রতিভাবান বোলার খুঁজে পেয়েছেন মুশতাক আহমেদ
অক্টোবরে দেশজুড়ে ‘বোলার হান্ট’ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে দেশি কোচদের পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞরাও কাজ করেছেন। সেই বোলার হান্ট শেষে দারুণ খুশি বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ। তিনি তরুণ ও প্রতিভাবান স্পিনারের খোঁজ পাওয়ার কথা জানিয়েছেন।
আজ (রোববার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে মুশতাক বলেছেন, ‘এখানে প্রচুর স্পিনার আছে যাদের খুবই ভালো অ্যাকশন এবং বল স্পিন করায়। তারা খুবই প্রতিভাবান। আমাদেরকে নিশ্চিত করতে হবে তাদের যেন শক্ত বেসিক থাকে। আমরা যদি এখন প্রক্রিয়াটা উন্নত করতে পারি তাহলে আশা করি টি-টোয়েন্টি, ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে তারা খেলতে পারবে।’ 
বোলিংয়ের বেসিক ঠিক করার ব্যাখ্যা দিয়েছেন পাকিস্তানি এই কিংবদন্তি বলেন, ‘বেসিক শক্তিশালী না হলে স্পিনার, ফাস্ট বোলার বা ব্যাটসম্যান কেউই ধারাবাহিক পারফর্ম করতে পারবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরাও বলেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং স্পন্সরের এমন ক্যাম্প ডেভেলপমেন্ট প্রসেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
স্পিনারদের বেসিকে গুরুত্ব দিয়ে সবকিছু সহজ করার পরামর্শ দিয়েছেন মুশতাক বলেন, ‘আমি মনে করি, বেসিকসহ সবকিছু সহজ করে তোলা দরকার। তারা সহজ জিনিস লম্বা সময় মনে রাখতে পারবে। তারা খুবই প্রতিভাবান, তবে স্পিনার হিসেবে বেসিক জিনিসগুলো শেখা গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশ স্পিন কোচের নজরে রয়েছেন মিস্ট্রি স্পিনাররাও, ‘এখানে (রহস্যময় বোলার) অনেকেই আছে। আমরা তাদেরকে দেখছি, আশা করি কয়েকদিনের মধ্যে তাদের অ্যাকশন এবং অন্য বিষয়গুলো দেখে খুব ভালো স্পিনার নির্বাচন করতে পারব। এরইমধ্যে দুইজন খুব ভালো রহস্য স্পিনার রয়েছে।’
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২