রোববার ● ১ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩
দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মতবিনিময় সভা
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০১.১১.২০২৬ ১:১৬ এএম |

দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মতবিনিময় সভানিজস্ব প্রতিবেদক: আসন্ন ৩ নম্বর দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।
শনিবার (৩১ অক্টোবর) বিকালে বড় আলমপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এ মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সভায় এলাকার সার্বিক উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং ইউনিয়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর এনামুল হক, সমাজসেবক হাজী আলম মিয়া, ৩ নম্বর দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মনির সরদার, নিজাম উদ্দিন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোর্শেদ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় বক্তারা এলাকার উন্নয়ন, জনসেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দিন স্থানীয়দের মতামত ও পরামর্শ শোনেন। তিনি এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২