সোমবার ● ২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩
কুমিল্লা ক্যাডেট কলেজের ঈর্ষণীয় ফলাফল অর্জন
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০১.১১.২০২৬ ১:১৯ এএম |

কুমিল্লা ক্যাডেট কলেজের ঈর্ষণীয় ফলাফল অর্জনবরাবরের মত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা ক্যাডেট কলেজের ৪১ তম ব্যাচের শিক্ষার্থীগণ অভাবনীয় ফলাফল অর্জন করেছে। বিজ্ঞান ও মানবিক বিভাগের মোট ৪৯ জন ক্যাডেট শিক্ষার্থীর মধ্যে ৪৮ জন ক্যাডেট জিপিএ-৫ পেয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের ফলাফলে ঈর্ষণীয় অবস্থানে রয়েছে।
কুমিল্লা ক্যাডেট কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন এইচ এম কায়সার আহমেদ, পিএসসি, জিডি (পি) শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের বিষয়ে বলেন যে, 'ক্যাডেট কলেজ একটি বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকেই ক্যাডেট কলেজের শিক্ষার্থীগণ প্রতিটি পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে আসছে। ক্যাডেট কলেজের শিক্ষার্থীবৃন্দ দৈনন্দিন কঠোর নিয়ম-শৃঙ্খলার মধ্যে বেড়ে ওঠে; তা সত্ত্বেও পড়াশোনার ব্যাপারে শিক্ষার্থীগণ এবং কলেজ কর্তৃপক্ষ বিশেষ মনোযোগ দিয়ে থাকে। ক্যাডেট শিক্ষার্থীদের এই ফলাফল অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।'















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২