রোববার ● ১ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩
চান্দিনার সাত কলেজে ফলাফল বিপর্যয় 
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০১.১১.২০২৬ ১:১৫ এএম |

 
চান্দিনার সাত কলেজে ফলাফল বিপর্যয় রণবীর ঘোষ কিংকর ।।
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার ফল প্রকাশে কুমিল্লার চান্দিনা উপজেলার সাতটি কলেজে ফলাফল বিপর্যয় ঘটেছে। একটি সরকারি কলেজসহ ৬টি বেসরকারি কলেজের কোনটিতেই আশানুরূপ ফলাফল অর্জন করতে পারেনি। সাতটি কলেজের ১ হাজার ১৮৮জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে মাত্র ২টি জিপিএ-৫সহ ৩১.৪৮ গড়ে পাশ করেছে ৩৭৪জন। যা গত যে কোন বছরের তুলনায় সর্বনিম্ন। 
এদিকে, উপজেলার ৯টি মাদ্রাসা থেকে ২৫১জন পরীক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ গ্রহণ করে ৫টি জিপিএ-৫সহ ৫৯.৩৬ গড়ে পাশ করেছে ১৪৯জন এবং ২টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭৭জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ৩২টি জিপিএ-৫সহ ৮৩.১১ গড়ে পাশ করেছে ৬৪জন। 
এই দুই প্রতিষ্ঠানের গড় ফলাফলে উপজেলা পর্যায়ে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার ফলাফলের গড় বেড়ে দাঁড়িয়েছে ৩৮.৭২ শতাংশ।
সাতটি কলেজের মধ্যে কেরণখাল স্কুল এন্ড কলেজ থেকে ২৪জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ১২.৫০ শতাংশ হারে পাশ করেছে মাত্র ৩জন। একমাত্র সরকারি কলেজ দোল্লাই নবাবপুর সরকারি কলেজ থেকে ২৩৬জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ২৪.৫৮ শতাংশ হারে পাশ করেছে ৫৮জন। উপজেলা সদরের চান্দিনা মহিলা কলেজ থেকে ৩০২জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে একটি জিপিএ-৫ সহ ৩৪.১১ শতাংশ হারে পাশ করেছে ১০৩জন, চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ থেকে সর্বোচ্চ ৩৭৮জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ১টি জিপিএ-৫ সহ ৩১.৭৫ শতাংশ হারে পাশ করেছে ১২৯জন, মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজ থেকে ৫৪জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ৩১.৪৮ শতাংশ হারে পাশ করেছে ১৭জন, মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ থেকে ১৩০জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ৪৬.৯২শতাংশ হারে পাশ করেছে ৬১জন, চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৬৪জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ১৮.৭৫ শতাংশ হারে পাশ করেছে ১২জন। 
উপজেলার প্রত্যন্ত অঞ্চলের প্রতিষ্ঠান আবেদা-নূর উচ্চ মাধ্যমিক বিজনেস মেনেজম্যান্ট কারিগরি কলেজ থেকে ৪৯জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ৩২টি জিপিএ-৫সহ ৯১.৮৩ গড়ে পাশ করেছে ৪৫জন। এটি উপজেলা পর্যায়ে সেরা প্রতিষ্ঠান হিসিবে বিবেচিত হয়েছে। এছাড়া চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ এর কারিগারি শাখা থেকে ২৮জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ৬৭.৮৫ শতাংশ হারে পাশ করেছে ১৯জন। ৯টি মাদ্রাসার মধ্যে আবেদা-নুর ফাজিল মাদ্রাসা থেকে ৩৫জন  শিক্ষার্থী অংশ গ্রহণ করে ২টি জিপিএ-৫সহ ৯৭.১৪ শতাংশ হারে পাশ করেছে ৩৪জন। যা উপজেলার মাদ্রাসা পর্যায়ে সেরা। 
এ ব্যাপারে চান্দিনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান জানান- সাতটি কলেজের ফলাফল অত্যন্ত খারাপ হয়েছে। প্রতিষ্ঠানগুলোতে কেন এমন ফলাফল বিপর্যয় তা খতিয়ে দেখা হবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২