বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
কুমিল্লায় নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে অভিযান
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৯.১০.২০২৬ ১:৩৫ এএম |

কুমিল্লায় নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে অভিযাননিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীতে নকশাবহির্ভূত বহুতল ভবনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টা থেকে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নয়টি ভবন পরিদর্শন করা হয়। এর মধ্যে শাকতলা এলাকার জান্নাত হাউজের নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে শাকতলা এলাকার জান্নাত হাউজ ও মদিনা টাওয়ার এবং পদুয়ার বাজার এলাকার কর্ণফুলী টাওয়ারসহ নগরের মোট নয়টি ভবন পরিদর্শন করা হয়।
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন, নয়টি ভবনে অভিযান চালানো হয়েছে। এর মধ্যে একটি ভবনের নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বাকি আটটি ভবনের মালিকপক্ষ অনুমোদনসংক্রান্ত কাগজপত্র দেখিয়েছেন। তাঁদের আগামীকালের মধ্যে ভবনের নকশাসংক্রান্ত কাগজপত্র কর্তৃপক্ষের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।
চেয়ারম্যান আরও বলেন, জমা দেওয়া নকশা ও অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যেসব ভবনের নকশার অনুমোদন রয়েছে, সেগুলো ইমারত নির্মাণ আইন মেনে নির্মাণ করা হচ্ছে কি না, তা-ও যাচাই করা হচ্ছে। আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের নোটিশ দেওয়া হচ্ছে। নোটিশের মেয়াদ শেষ হলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুসহ সংস্থাটির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২