কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘এআই অ্যান্ড ইমার্জিং জার্নালিজম’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে যৌথ উদ্যোগে প্রশিক্ষণের আয়োজন করে কুবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং দৈনিক কুমিল্লার কাগজ। এতে পৃষ্ঠপোষকতা করে ডয়েচে ভেলে ও সাগমিট।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন কুবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. বেলাল হোসেন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন শেখ ফাহিম আহমেদ ও ফাহিম আল সামাদ।
এতে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০ জন শিক্ষার্থী এবং দৈনিক কুমিল্লার কাগজের ১০ জন তরুণ সাংবাদিকসহ মোট ২০ জন অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমদাদুল হক, সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান , দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয় , উপসম্পাদক জহির শান্ত,সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট এর সিনিয়র প্রোগ্রাম অফিসার ইয়াসিন আহমেদ জীবু এবং ডিডব্লিউ একাডেমি এশিয়া এন্ড ইউরোপ ,প্রজেক্ট কোওর্ডিনেটর, জিমি আমির
প্রশিক্ষণে জেমিনি, ন্যাপকিন এআই, ক্লড এআই ও পিনপয়েন্টের ব্যবহার, তথ্য অনুসন্ধান, প্রম্পট রাইটিং, অনুবাদ, ফ্যাক্টচেকিং এবং সাংবাদিকতায় এআই ব্যবহারের নৈতিকতা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
ডয়েচে ভেলের সহযোগিতায় ‘জার্নালিজম অব দ্য ফিউচার’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এর লক্ষ্য, সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো এবং ভবিষ্যৎ সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করা।
