সৌরভ মাহমুদ হারুন ।।
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে এ কর্মসূচি পালিত হয়। সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা, চালকদের দায়িত্বশীল আচরণ এবং পথচারীদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ সড়ক গড়ে তোলার প্রত্যয় নিয়ে দিবসটি পালনের আহ্বান জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেনের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালী আলোচনা সভায় অংশগ্রহণ করেন বুড়িচং উপজেলা প্রকৌশলী এম অলি উর রহমান, মৎস্য কর্মকর্তা সঞ্জীব কুমার দেবনাথ, সমবায় কর্মকর্তা মীর হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান, উপজেলা শ্রমিক দলের সাবে সাধারন সম্পাদক মোঃ শহীদ উল্লাহ, সাব্বির আহমেদ প্রমূখ।
