শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
চৌদ্দগ্রামে সামাজিক অবক্ষয়রোধে জামায়াতের মতবিনিময়
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম |

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক অবক্ষয় রোধে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে তারাশাইল গ্রামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমীর হাসান মজুমদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কনকাপৈত ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাওলানা এয়াছিন ফরায়েজী,  চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের ব্যবসায়ী বিভাগ সভাপতি মহি উদ্দিন মজুমদার, জামায়াতের ৭নং ওয়ার্ড সভাপতি মহিউদ্দিন ফরায়জী, ৪নং ওয়ার্ড সভাপতি মাওলানা ইমরান হোসেন, ইউনিয়ন যুব বিভাগের সহ-সভাপতি মনির হোসেন,  ৮নং ওয়ার্ড জামায়াতের যুব বিভাগের সভাপতি জোবায়ের হোসেন, আতাকরা দাওয়াতী ইউনিটের সভাপতি সাইফুল ইসলাম ফরায়েজী। জামায়াত কর্মী আবদুল মতিন পাটোয়ারীর বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নের উত্তরাঞ্চলের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
সভাপতির বক্তব্যে কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমীর হাসান মজুমদার বলেন, সামাজিক অবক্ষয় রোধে জামায়াতের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সাথে ইসলামের আদেশ-নিষেধ মেনে চলতে হবে। এতে করে সমাজ থেকে কিশোরগ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজিকান্ড কমে যাবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২