শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
কুমিল্লার চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম |

রণবীর ঘোষ কিংকর। 
“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়েছে। 
সরকারি সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৮ অক্টোবর) চান্দিনা উপজেলা প্রশাসন ও সামাজিক সংগঠন “সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব এক্সিডেন্টস” (এসপিএ) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
দিবসটি উপলক্ষে সকালে চান্দিনা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিভিন্ন পরিবহনের চালক, যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণে অংশ নেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইন্জারুল হক সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব এক্সিডেন্টস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী আব্দুর রাজ্জাক রাশেদ এবং মহাসচিব মো. আবুল কালাম আজাদ সহ সকল সদস্য। 
এ সময় অন্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মাহমুদুল হাসান, একতা-সততা সার্ভিসের পরিচালক কে এম জামাল হোসেন ও মো. কামাল মুন্সী, স্থানীয় সাংবাদিক এবং বাস স্ট্যান্ডের পরিবহন শ্রমিকরা।

 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২