শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
বরুড়ায় পিআইবির উদ্যোগে মাল্টিমিডিয়া এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম |

মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া।
কুমিল্লার বরুড়া উপজেলায় বরুড়ার কর্মরত সাংবাদিকদের কে নিয়ে মাল্টিমিডিয়া এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
তিন দিনের এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসান হাফিজ, পিআইবি সিনিয়র প্রশিক্ষণ জিলহাজ উদ্দিন নিপু,   গ্রীন টিভি নির্বাহী প্রযোজক সাহাব উদ্দিন, বরুড়া প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জনির সভাপতিত্ব কর্মশালায় অংশ নেন কুমিল্লা প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান, আমার শহর পত্রিকার সম্পাদক গাজিউল হক সোহাগ, বরুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসেম, কুমিল্লা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শাহআলম শফি, সাংবাদিক জসিম উদ্দিন খোকন, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, সিনিয়র সাংবাদিক সলিল রঞ্জন বিশ্বাস সহ ৩৫ জন সাংবাদিক। এ প্রশিক্ষণ বরুড়ার সাংবাদিকদের তাদের লেখনী ও ভিডিও তৈরী করা একধাপ এগিয়ে দেবে বলে প্রশিক্ষণার্থীদের কাজে আসবে আশা ব্যক্ত করেন প্রশিক্ষণে অংশ গ্রহণ করা সাংবাদিকরা।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২