বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
কুমিল্লায় অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ ক্রিকেটার বাছাই কার্যক্রম উদ্বোধন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৯.১০.২০২৬ ১:৩১ এএম |

কুমিল্লায় অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ ক্রিকেটার বাছাই কার্যক্রম উদ্বোধন

কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বছর বয়সী ক্রিকেটার বাছাই কার্যক্রম-২০২৬ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দিনব্যাপী এ বাছাই কার্যক্রমে শতাধিক প্রতিযোগী অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক ক্রিকেটার উদবাতুল বারী আবু। তিনি নবগঠিত কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ইমদাদুল হক ইমদু, ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রিকেটার সাদাত হোসেন সানি, বিভাগীয় কোচ, জেলা কোচ ও সহকারী কোচসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
দিনব্যাপী বাছাই কার্যক্রমে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্য থেকে যোগ্য ক্রিকেটার নির্বাচনের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করা হয়।




















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২