শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৯.১০.২০২৬ ১:৩২ এএম |

কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়


ইরাকের সুলামানিয়ায় এশিয়া কাপ আরচ্যারিতে কম্পাউন্ড নারী দলগত বিভাগে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। ফাইনালে কাজাখস্তানকে ২৩০-২২০ পয়েন্ট ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। কম্পাউন্ড নারী দলগত বিভাগে বাংলাদেশের হয়ে খেলেন বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনি। চার সেটেই কাজাখস্তানকে পরাজিত করেছে বাংলাদেশ।
বন্যার সুযোগ ছিল আজ দ্বিমুকুট জেতার। কম্পাউন্ড মিশ্র বিভাগে বন্যার সঙ্গী ছিলেন রাকিব আহমেদ নেওয়াজ। ফাইনালে কাজাখস্তানের বিপক্ষে তারা ১৫৩-১৪২ পয়েন্টে হারেন। প্রথম সেটে ৩৮-৩৮ সমতা ছিল। দ্বিতীয় সেটে বাংলাদেশ ২৯-৩৯ পয়েন্টে পিছিয়ে পড়ে। ঐ সেটের ১০ পয়েন্ট ব্যবধানই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয়। পরের সেট ৩৭-৩৭ ব্যবধানে সমতায় শেষ হয়। আর শেষ সেটে বাংলাদেশ হারে ৩৮-৩৯ পয়েন্ট ব্যবধানে।
কম্পাউন্ড নারী দল স্বর্ণ জিতলেও ব্যর্থ হয়েছে পুরুষ দল। হিমু বাছাড়, তরিকুল ইসলাম ও রাকিব নেওয়াজ ২৩০-২২৪ পয়েন্টে কাজাখস্তানের কাছে হারেন। বাংলাদেশ দ্বিতীয় সেটে ৫৪-৫৯ পয়েন্টে পিছিয়ে পড়ে। তৃতীয় সেটে শেষ হয় ৫৭-৫৭ সমতায়। আর শেষ সেটে ৬০-৫৯ পয়েন্টে জিতলেও দ্বিতীয় সেটের পার্থক্যই বাংলাদেশ স্বর্ণ মিস করে।
কম্পাউন্ড নারী ব্যক্তিগত ইভেন্টে কুলসুম আক্তার মনি ব্রোঞ্জ জিতেছেন। কাজাখস্তানের আয়াজানকে ১১৬-১১০ পয়েন্টে পরাজিত করেন তিনি। এই ইভেন্টে ফাইনালে রয়েছেন বন্যা আক্তার। আগামীকাল তিনি কাজাখস্তানের আরচ্যার মিলানার বিপক্ষে লড়বেন। একই দিন ফাইনালের জন্য লড়বে বাংলাদেশ রিকার্ভ পুরুষ ও নারী দল।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২