শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
বরুড়ায় পাগলা কুকুরের কামড়ে ৩০ জন আহত
বরুড়া প্রতিনিধি ।।
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৩.১০.২০২৬ ১:৫০ এএম |

বরুড়ায় পাগলা কুকুরের কামড়ে ৩০ জন আহত
কুমিল্লার বরুড়া পৌরসভার বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সকাল থেকে মাত্র তিন ঘণ্টার মধ্যে এসব ঘটনা ঘটে। আহতদের বরুড়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে বেলা ১০টা পর্যন্ত বরুড়া পৌরসভার বিভিন্ন এলাকায় একটি পাগলা কুকুরের কামড়ে অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা আহতদের দ্রুত বরুড়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যান।
আহতদের মধ্যে বরুড়া গ্রামের ফারহানা (৩৫), মুনু মিয়া (৭২), ইকবাল (২৮), তানিয়া (৪৮) ও ফাহিমা (২০); আরিশা (২০) নয়নতলা গ্রামের সাব্বির হোসেন (২৩); বরুড়া পাঠানপাড়ার মো. সেলিম (৪৩) ও আবদুর রহমান (১৬); দেওড়া গ্রামের রনজিৎ (৩০) এবং ডেউয়াতলী গ্রামের শাখাওয়াত (৩৫) জোড়পুকুরিয়া গ্রামের জাহিদুল ইসলাম( ৩০) রয়েছেন। বাকি আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজা মো. সরোয়ার আকবর বলেন, “বৃহস্পতিবার সকাল থেকে তিন ঘণ্টার মধ্যে কুকুরের কামড়ে আহত ২০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে হাসপাতালে ভ্যাকসিন ও ইনজেকশন দেওয়া হয়েছে।
অল্প সময়ের মধ্যে এতসংখ্যক মানুষ কুকুরের কামড়ে আহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি কুকুরটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও মহোদয় এর দৃষ্টি আকর্ষণ করছি।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২