সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
কুমিল্লা জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৬.১০.২০২৬ ১:০৮ এএম |

কুমিল্লা জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিততরিকুল ইসলাম তরুন ।।
কুমিল্লা জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) জেলা পরিষদের প্রশাসক মোঃ মোস্তাক মিয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের কর্মকর্তা মোঃ গোলাম জাকারিয়ার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার শায়মা, কুমিল্লার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা, জেলা পরিষদের সদস্যবৃন্দ এবং পরিষদ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় জেলা পরিষদের সার্বিক কার্যক্রম, প্রশাসনিক বিষয়াদি এবং চলমান উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় পরিষদের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মোঃ মোস্তাক মিয়া বলেন, জেলা পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনকল্যাণমুখী করতে সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং পরিষদের চলমান কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, জেলা পরিষদের উন্নয়নমূলক ও সেবামূলক কার্যক্রমের সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।
সভায় উপস্থিত কর্মকর্তা ও সদস্যরা জেলা পরিষদের কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন। পরে বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২