নিজস্ব প্রতিবেদক: ঢাকা কেন্দ্রীয় মোতয়াল্লী কল্যাণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে ওবায়দুল হক ওবায়েদ ও মহাসচিব নির্বাচিত হয়েছেন মোঃ ছানাউল্লাহ। বুধবার ২১ অক্টোবর ঢাকাস্থ পুরানা পল্টনের একটি অভিজাত হোটেলে মোতাওয়াল্লী কল্যাণ পরিষদের সাধারণ সভায় ৩১ সদস্য বিশিষ্ট্য কার্যকরী পরিষদ গঠিত হয়। উক্ত সভায় সভাপত্বি করেন মো: ওবায়েদুল হক ওবায়েদ। সভায় দেশের সকল এলাকা হতে মোতাওয়াল্লীগণের উপস্থিতি ঘটে। সর্ব সম্মতিক্রমে সভাপতি হিসাবে ওবায়দুল হক ও মহাসচিব হিসাবে মো: ছানাউল্লাহ্ নির্বাচিত হয়েছেন। উপস্থিত মোতাওয়াল্লীরা আশা করেন নির্বাচিত নতুন কার্যকরী পরিষদ আগামী দিনে অনেক দূর এগিয়ে যাবেন। দুপুরের লাঞ্চ শেষে সভার সমাপ্তি ঘটে।
