শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
কৃষকের আঙ্গিনায় কৃষিমন্ত্রীআমিন উর রশিদ ইয়াছিন
জানলেন চাষাবাদ ও উৎপাদনের খোঁজখবর
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৪.১০.২০২৬ ১:১৮ এএম |


কৃষকের আঙ্গিনায় কৃষিমন্ত্রীআমিন উর রশিদ ইয়াছিনটাঙ্গাইলের মধুপুর উপজেলায় এক কৃষকের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে কৃষি ও ফসল উৎপাদন নিয়ে কথা বলেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।
এ সময় তিনি কৃষকের বাড়ির আঙিনায় চাষ করা পেঁয়াজ ও রসুনের চারা, আদা, আনারস, কফি, কলাসহ বিভিন্ন প্রজাতির কৃষিজ ফসল ও গাছপালা ঘুরে দেখেন। পাশাপাশি কৃষকের কাছ থেকে চাষাবাদের পদ্ধতি, উৎপাদন ও কৃষিকাজের অভিজ্ঞতা সম্পর্কে খোঁজখবর নেন।
কৃষকের সঙ্গে মাঠের ফসল দেখা, তাঁর অভিজ্ঞতার কথা শোনা এবং একসঙ্গে বসে দুপুরের খাবার খাওয়ার মধ্য দিয়ে কৃষি ও কৃষকের সঙ্গে এক আন্তরিক মুহূর্ত ভাগ করে নেন মন্ত্রী।
কৃষির উন্নয়ন ও কৃষকের জীবনমানের উন্নতি পরস্পরের সঙ্গে জড়িত। কৃষকের অভিজ্ঞতা ও বাস্তব সমস্যা সম্পর্কে সরাসরি জানার মাধ্যমে কৃষি উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর করার সুযোগ তৈরি হয়।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২