বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় জমে উঠেছে কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচন
সভাপতি পদে লড়বেন ৪ জন
ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২২.১০.২০২৬ ১২:৫৩ এএম |

ব্রাহ্মণপাড়ায় জমে উঠেছে কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচন
৪ হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় জমে উঠেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচন। সীমিত সংখ্যক ভোটার হওয়াতে প্রায় প্রতিদিন ভোটারের কাছে নিজের নির্বাচনী ইশতেহার নিয়ে হাজির হচ্চে একাধিক প্রার্থী। ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর সভাপতি পদে নির্বাচনের জন্য ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছে। তাদের মধ্যে বর্তমান সভাপতি মোঃ আকতার হোসেন, কাজী শাহ আলম খোকন,  মোঃ নজরুল ইসলাম,  সাবেক সহ- সভাপতি  মোঃ ফারুক আহাম্মদ সভাপতি পদে নির্বাচনে প্রার্থী হয়েছেন। নির্বাচন বিষয়ে জানতে চাইলে বর্তমান সভাপতি মোঃ আকতার বলেন, এটি একটি অরাজনৈতিক সংগঠন। সাধারন মানুষ তাদের অর্থ সমিতির মাধ্যমে সঞ্চয় করে। আমরা এর  সাথে আরো অর্থ যোগ করে গ্রাহকের চাহিদা এবং আমাদের নিয়ম অনুযায়ী লোন দিয়ে থাকি। আমি দায়িত্বে থাকা কালিন সময়ে কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ ভবনের উন্নয়ন করেছি। সমিতির উন্নয়নে নিজের অর্থ ব্যয় করেছি। সভাপতির নির্ধারিত সম্মানি গ্রহন করেনি। সাধারন ভোটাররা চায় আমি আবার নির্বাচন করি। জয় পরাজয় যাই হোক আমি নির্বাচনের আগে ও পরে সাধারন ভোটারদের সাথে আছি। ভাল কাজের এবং যোগ্য লোক নির্বাচন করতে ভূল করবেনা উপজেলার সাধারন ভোটারা। আমি আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য সকল ভোটার ও সমবায় সমিতির শুভাকাঙ্ক্ষী দোয়া ও সমর্থন কামনা করছি। এ বিষয়ে সভাপতি প্রার্থী কাজী শাহ আলম খোকন জানান, আমি নির্বাচিত হলে সকল সমিতি আবার চালো করার জন্য কাজ করব। বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশে সমবায় সমিতি মাধ্যমে সকল সমবায়ী দের উন্নয়নের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর সভাপতি প্রার্থী মোঃ নজরুর ইসলাম বলেন আমি সভাপতি হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা আসবে সমবায়ে। সমিতির সকল  সদস্যদের সাথে নিয়ে একটি আধুনিক ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ গঠন করব ইনশাআল্লাহ। সভাপতি প্রার্থী মোঃ ফারুক আহাম্মদ জানান, সমবায় সমিতির সভাপতি পদবি কোন আয়ের উৎস নয়। এটা উপজেলার সকল সমিতিকে সঠিক ভাবে পরিচালনা করার দায়িত্ব। ইনশাআল্লাহ আমি সভাপতি হলে সবাইকে সাথে নিয়ে, সবার পরামর্শ নিয়ে সমবায়ীদের উন্নয়নে কাজ করব। এছাড়া সহ-সভাপতি পদে কাজী মোঃ কামাল হোসেন এবং আবদুল হান্নান  দুইজন নির্বাচনের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেছে। নির্বাচনে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার কাজী সফিকুল ইসলাম বলেন, আগামী ১৮ নভেম্বর ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ ( বিআরডিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে ইতিমধ্যে প্রার্থীরা তাদের কাজ করে যাচ্ছে। নির্বাচন সম্পূর্ণ করতে প্রয়োজনীয় কাজ ১৮ নভেম্বরের মধ্যে সম্পূর্ণ হবে। ব্রাহ্মণপাড়া উপজেলায় ১৯৬ টি সমবায় সমিতি থাকলেও নির্বাচনে ১২২ জন সমিতির প্রতিনিধিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী ১৮ নভেম্বর ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচনকে কেন্দ্র করে ভোটার, প্রার্থী এবং সমবায়ীদের মাঝে উৎসবের আমেজ লক্ষ করা গেছে।





















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২