শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
পথিকদের বিশুদ্ধ পানির জন্য কালির বাজারেনলকূপ উদ্বোধন  
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৪.১০.২০২৬ ১:১৬ এএম |

পথিকদের বিশুদ্ধ পানির জন্য কালির বাজারেনলকূপ উদ্বোধন  নিজস্ব প্রতিবেদক ।।
স্থানীয় জনগণের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের ওজিরপুর উত্তর পাড়া পাথুরিয়া পাড়ার মোড়ে একটি নলকূপ (টিউবওয়েল) উদ্বোধন করা হয়েছে।
 শুক্রবার (২৩ অক্টোবর, ২০২৬) বিকেলে এক সংক্ষিপ্ত ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই নলকূপটির শুভ উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ ও কালিরবাজার উন্নয়ন ফোরামের সদস্যবৃন্দ। 
কালীরবাজার উন্নয়ন ফোরামের আয়োজনে প্রবাসে অবস্থানরত  সমাজসেবক আবুল কাশেম অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।  প্রকল্পটির সমন্বয় করেছেন মাওলানা শিহাব উদ্দিন। একই দিনে ইউনিয়নের কমলাপুর একটি হিন্দু পরিবারে পৃথক আরেকটি নলকূপ প্রদান করা হয়। 
 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড'-এর নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, ন্যাশনাল ডক্টরস ফোরাম কুমিল্লা জেলার নেতা ডাক্তার মোঃ জুয়েল রানা,  অ্যাডভোকেট আরিফুর রহমান টুকু, 
মাওলানা কাজী জাকির হোসেন,  মোঃ তাজুল ইসলাম, অধ্যক্ষ রাশেদুল হক, মোহাম্মদ ইউনুছ মিয়া এবং কাজী আব্দুল করিম।
এ সময় অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন  বলেন, গ্রামীণ জনপদে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা একটি অত্যন্ত পুণ্যময় কাজ। প্রবাসী আবুল কাশেম ও  ফয়েজ মুন্সির মতো সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এভাবে এগিয়ে এলে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দুঃখ-কষ্ট অনেকটাই লাঘব হবে।
কালীর বাজার ইউনিয়নের জামায়াতে ইসলামীর সম্ভব চেয়ারম্যান পদ প্রার্থী সমাজসেবক আলহাজ্ব ফয়েজ মুন্সি বলেন, নলকূপটি স্থাপনের ফলে ওজিরপুর উত্তর পাড়া পাথুরিয়া পাড়ার ও আশপাশের পরিবারগুলো এখান থেকে নিরাপদ পানির সুবিধা পাবেন। রিকশা চালক, সাধারণ পথিকদের বিশুদ্ধ পানির ব্যবস্থা হলো। আমরা সামাজিক এ কাজ চলমান রাখবো ।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২