শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
ব্রাহ্মণপাড়া ও কসবা সীমান্তে বিজিবির অভিযানে ২১ লাখ টাকার চোরাচালানিপণ্য জব্দ, আটক ১
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৪.১০.২০২৬ ১:১৭ এএম |

ব্রাহ্মণপাড়া ও কসবা সীমান্তে বিজিবির অভিযানে ২১ লাখ টাকার চোরাচালানিপণ্য জব্দ, আটক ১ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২১ লাখ ১৩ হাজার ৪৯০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। এসব অভিযানে একজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম (এএসসি)–এর দিকনির্দেশনায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সালদানদী, শশীদল, শংকুচাইল, খারেরা ও বড়জ্বালা বিওপি এবং কসবা উপজেলার চণ্ডীদার, মঈনপুর, কসবা ও খাদলা বিওপির টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে অরিও বিস্কুট, ফুসকা, বাসমতি চাল, বাজি, মুরগির বাচ্চা, গরু, চকলেট, কিশমিশ, মদ, গাঁজা, ইস্কাফ সিরাপ ও একটি ইজিবাইক জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ২১ লাখ ১৩ হাজার ৪৯০ টাকা। এ সময় একজনকে আটক করা হয়৷ সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
ক্যাপশন:- কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২১ লাখ ১৩ হাজার ৪৯০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। এ সময় আটক হয়েছেন একজন আসামি

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২