সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় কুসিকের মশক নিধন অভিযান
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৯.১০.২০২৬ ১:৩৬ এএম |

কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় কুসিকের মশক নিধন অভিযানডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)। রোববার (১৮ অক্টোবর) নগরীর ৭, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় স্প্রে মেশিনের মাধ্যমে এডিস মশার লার্ভা ধ্বংসে লার্ভিসাইড এবং ফগার মেশিনের মাধ্যমে পূর্ণবয়স্ক মশা নিধনে অ্যাডাল্টিসাইড প্রয়োগ করা হয়।
অভিযানের আওতায় ৭ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর খলিফা বাড়ি রোড, খলিফা বাড়ি মসজিদ রোড, কাউন্সিলর অফিস রোড ও খলিফা বাড়ি এলাকায় কার্যক্রম চালানো হয়।
এ ছাড়া ২৩ নম্বর ওয়ার্ডের চাঙ্গিনী থেকে বাতাবাড়িয়া রোডের উভয় পাশ, চেয়ারম্যান বাড়ি ও বাতাবাড়িয়া স্কুল রোড এবং ২৪ নম্বর ওয়ার্ডের সালমানপুর, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন এলাকা, সালমানপুর প্রাথমিক বিদ্যালয় রোড, মধ্যপাড়া ও কবরস্থান রোডে মশক নিধন করা হয়।
নগরীর অন্যান্য এলাকার মধ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়, নগর শিশু উদ্যান, গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানির কুটির ও বাদশা মিয়ার বাজার রোডেও অভিযান পরিচালনা করা হয়।
ডেঙ্গুর বিস্তার রোধে নগরবাসীকে বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২