
কুমিল্লায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি (বাইপ্রমাস) কুমিল্লা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, ইট প্রস্তুতকারী মালিকদের বিভিন্ন সমস্যা এবং ইটশিল্পের উন্নয়নসহ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় কুমিল্লার মায়ামি রিসোর্টের অডিটোরিয়াম-২-এ এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির (বাইপ্রমাস) কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ফিরোজ হায়দার খান।
কুমিল্লা জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি মো. এমরানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এবং রোটারিয়ান অধ্যাপক ফারুক আহমেদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মালিক সমিতির মহাসচিব মো. মমিন উল্লাহ খান, সহসভাপতি আবিদ হোসাইন (মানু) ও মো. আবদুল মতিন, যুগ্ম মহাসচিব কে. এম. আফতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজিমুল হক আজিম এবং সহসাংগঠনিক সম্পাদক মো. আনিসুল হক মজুমদার।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রোটারিয়ান মোহাম্মদ বেলাল হোসেন, রেহান উদ্দিন, শফিউল আজম খান ও মো. শাহেদ উল্লাহসহ কেন্দ্রীয় কমিটি এবং বিভিন্ন জেলা শাখার নেতারা।
সভায় বক্তব্য দেন মো. ফরহাদ হোসেন ভূঁইয়া। বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি ইট প্রস্তুতকারী মালিকদের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বার্ষিক সাধারণ সভায় ইটশিল্পের সার্বিক উন্নয়ন, মালিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্টদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের মাধ্যমে এ খাতের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
