মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
ধানখেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৯.১০.২০২৬ ১:৩৭ এএম |

ধানখেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারমোহাম্মদ আবদুর রহিম ।।
কুমিল্লার লাকসামে ধানখেত থেকে কাউসার হোসেন (২৩) নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) উপজেলার বাকই ইউনিয়ন থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত কাউসার হোসেন তারাপুর গ্রামের পূর্ব বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি অন্যতম। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে তারাপুর গ্রামের একটি ধানখেতে কাউসারের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন।
খবর পেয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লায়লীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মরদেহের পাশ থেকে একটি সিগারেটের প্যাকেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ বিষয়ে লাকসাম থানার কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লায়লী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। লাশের শরীরে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, ছয় থেকে সাত দিন আগে তার মৃত্যু হয়েছে। লাশের পাশে বস্তাভর্তি সিগারেট পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মামলার প্রস্তুতি চলছে।























http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২