সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষঅভিযানে মাদক-চোরাচালান পণ্যসহ গ্রেফতার ৩ 
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৯.১০.২০২৬ ১:৩৭ এএম |

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষঅভিযানে মাদক-চোরাচালান পণ্যসহ গ্রেফতার ৩ ইসমাইল নয়ন।। 
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক চারটি অভিযানে ১টি চোরাচালানকৃত পণ্যের চালান ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করেছে থানা পুলিশ। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দিনভর উপজেলার বিভিন্ন স্থানে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় অলিভ অয়েল, বাজি, ট্যাং, ওডোমসের মতো কসমেটিকস ও সামগ্রী এবং গাঁজা ও বিদেশি মদ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণপাড়া থানার এসআই রূপম কুমার সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম শশীদল ইউপির শশীদল স্টেশন সংলগ্ন তিন রাস্তার মোড়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরকারবারিরা ১০০ বোতল ভারতীয় অলিভ অয়েল ও ৭০ প্যাকেট বাজি ফেলে পালিয়ে যায়। পরিত্যক্ত অবস্থায় সেগুলো উদ্ধার করে পুলিশ।
একই দিন দুপুর আড়াইটার দিকে সদর ইউনিয়নের নাইঘর মোড়ে এসআই মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে অপর এক অভিযানে ৪০ প্যাকেট ভারতীয় ‘ট্যাং’ (ঞঅঘএ) ও ৬০০টি ওডোমস (ঙউঙগঙঝ) ক্রিমসহ মোঃ আলম মিয়া (১৯) নামের এক তরুণকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলম ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সিদলা গ্রামের আল আমিনের ছেলে।
সন্ধ্যা সোয়া ৭টার দিকে শশীদল ইউনিয়নের বাগড়া নোয়াপাড়া এলাকার আরএমসি ট্রেনিং সেন্টারের সামনে থেকে ৬ কেজি গাঁজাসহ টিটু (৩৬) নামের একজনকে গ্রেফতার করেন এসআই মোঃ শামীম হোসেন। গ্রেফতারকৃত টিটু শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার মোঃ সোনা মিয়ার ছেলে।
এছাড়া, বিকেল ৩টা ৫০ মিনিটে দেউষ এলাকায় অভিযান চালিয়ে ৪ বোতল ভারতীয় হুইস্কিসহ (মদ) অজিত চন্দ্র নমঃ (২৯) নামের এক যুবককে গ্রেফতার করেন এসআই মোঃ আল-আমিন। গ্রেফতারকৃত অজিত বুড়িচং থানার আগানগর গ্রামের হরিদাস চন্দ্র নমঃ-এর ছেলে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন জানান, উদ্ধারকৃত চোরাচালান পণ্য ও মাদকের বিষয়ে পৃথক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরাধ দমন ও মাদক নির্মূলে পুলিশের এ ধরণের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।




















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২