আলমগীর হোসেন।।দাউদকান্দির গৌরীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনে দুটি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় মো. জলিল (৫৫) নামের এক দোকান মালিক অগ্নিদগ্ধ হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর একটি হোটেলে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পাশের আরেকটি দোকানও পুড়ে যায়। এতে দোকান মালিক মো. জলিল অগ্নিদগ্ধ হন। তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
অগ্নিকাণ্ডে হোটেল মালিক মো. শাহাজালালের দোকানসহ সব মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।
খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরাও খবর পেয়ে ঘটনাস্থলে যান।
দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) এশরাদ হুসাইন এ বিষয়ে আমরা খবর পেয়ে ঘটনাস্থলায় আসি তারপর আমরা খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি।
