শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
কুমিল্লা সেক্টরে ১৭৬ মণ্ডপে নিরাপত্তা দিচ্ছে বিজিবি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:৫৮ এএম আপডেট: ১৭.১০.২০২৬ ১:৩১ এএম |



 কুমিল্লা সেক্টরে ১৭৬ মণ্ডপে নিরাপত্তা দিচ্ছে বিজিবি নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি কুমিল্লা সেক্টরের আওতাধীন ১৭৬ টি পূজা মন্ডপের নিরাপত্তার দায়িত্ব পালন করছে বিজিবি। ভারত সীমান্তবর্তী বাংলাদেশের অভ্যন্তরে ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত এসব পূজা মন্ডপে নির্বিঘ্ন পূজা উদযাপনে বিজিবি এ দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান। তিনি বলেন, কুমিল্লা সেক্টরে ৬৫ টি বিওপি আছে, এর বাইরে আরো ৬ টি বেসক্যাম্প স্থাপন করা হয়েছে। কুমিল্লা সেক্টরে ১৭৬টি পূজা মন্ডপে বিজিবি নিরাপত্তা দিচ্ছে। এখনো পর্যন্ত কোন ধরনের সমস্যা হয় নি। সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে যতগুলো পূজা মন্ডপ রয়েছে সেগুলো নিরাপত্তায় আমরা নিয়োজিত রয়েছি। 
শুক্রবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার সার্বজনীন কেন্দ্রীয় কালীমন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, শুধু দুর্গোৎসবকে কেন্দ্র করে নয় বরং সারা বছরই বিজিবি মাদক সেবী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। সীমান্ত এলাকায় যারাই মাদক সেবনের জন্য গিয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। কিন্তু বয়স কম বা শিক্ষার্থী হলে তাদেরকে শক্ত ভাবে আইনের আওতায় আনা যায় না। 
কুমিল্লা জেলা পুলিশের তথ্য মতে, এবছর জেলায় মোট ৮৪৯টি পূজা মন্ডপে দুর্গোৎসব পালিত হবে। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে ২০৫টি পূজা মন্ডপে চিহ্নিত করেছেন। এইসব মন্ডপে অতিরিক্ত সদস্য ও নজরদারি রাখা হবে বলে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২