শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
৩১ আশ্বিন ১৪৩৩
ডেঙ্গু প্রতিরোধে বিভিন্নএলাকায় কুসিকের অভিযান
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১:৪৭ এএম আপডেট: ১৫.১০.২০২৬ ২:২৬ এএম |

 ডেঙ্গু প্রতিরোধে  বিভিন্নএলাকায়  কুসিকের অভিযানকুমিল্লা প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)।
বুধবার (১৪ অক্টোবর) নগরীর ৮, ১০, ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কে এ অভিযান চালানো হয়। এ সময় স্প্রে মেশিনের মাধ্যমে এডিস মশার লার্ভা ধ্বংসে লার্ভিসাইড এবং ফগার মেশিনের মাধ্যমে পূর্ণবয়স্ক মশা নিধনে অ্যাডাল্টিসাইড প্রয়োগ করা হয়।
অভিযানের আওতায় ৮ নম্বর ওয়ার্ডের মদিনা মসজিদ রোড, নিরোদা সুন্দরী স্কুল রোড, কালিতলা কালী মন্দির রোড, কামিনী চন্দ সড়ক, দক্ষিণ ঠাকুরপাড়া শ্মশান রোড, রামকৃষ্ণ মিশন রোড ও হক সাহেবের গলিতে কার্যক্রম চালানো হয়।
১০ নম্বর ওয়ার্ডের রয়েল হাসপাতাল রোড, ঝাউতলা প্রিন্স রোড, নাভানা হাসপাতাল গলি, পূর্ব বাগিচাগাঁও, তালপুকুরপাড় থেকে বাগিচাগাঁও রোড এবং বড় মসজিদ থেকে পুলিশ লাইন পর্যন্ত এলাকায় মশক নিধন করা হয়।
এ ছাড়া ১১ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজ রোড, সদর হাসপাতাল, সালাউদ্দিন মোড়, ঈশ্বর পাঠশালা, মিডল্যান্ড হাসপাতাল গলি, ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়ক, রামঘাটলা ও কান্দিরপাড় এলাকায় অভিযান পরিচালিত হয়।
১২ নম্বর ওয়ার্ডের এস বি আলী রোড, হোচ্ছামিয়া স্কুল রোড, দারোগা বাড়ি রোড ও তামুকিয়াপাড়া এবং ১৩ নম্বর ওয়ার্ডের কবরস্থান রোড, থিরাপুকুরপাড় রোড, থিরাপুকুরপাড় বাজার, ভেন্ডার গলি ও জিনাপুকুরপাড়েও মশক নিধন কার্যক্রম চালানো হয়।
নগরীর অন্যান্য এলাকার মধ্যে কুমিল্লা প্রেসক্লাব, প্রধান ডাকঘর, শিল্পকলা একাডেমি, সার্কিট হাউস, মডেল থানা, হালুয়াপাড়া, কর ভবন ও বাদুরতলা টাইপ স্কুল রোডেও এ কার্যক্রম পরিচালিত হয়।
ডেঙ্গুর বিস্তার রোধে নগরবাসীকে বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২