শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
শারদীয় সুরক্ষা এ্যাপসের মাধ্যমে পূজা মণ্ডপের তথ্য হেডকোয়ার্টারে জানাবে আনসার
কুমিল্লা প্রতিনিধি।।
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১:১১ এএম আপডেট: ১৬.১০.২০২৬ ১:৪০ এএম |

  শারদীয় সুরক্ষা এ্যাপসের মাধ্যমে পূজা মণ্ডপের  তথ্য হেডকোয়ার্টারে জানাবে আনসার
শারদীয় সুরক্ষা এ্যাপসের মাধ্যমে পূজা মণ্ডপের তথ্য হেডকোয়ার্টারে জানাবে দায়িত্বরত আনসার সদস্যরা।প্রতি মণ্ডপে দুই জন সদস্যের কাছে এই এ্যাপস্ থাকবে এবং তারা তাৎক্ষণিক ভাবে এই তথ্য পাঠাতে পারবে। ওই এ্যাপসের যে কোন তথ্য আপলোডের সাথে সাথে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বরাষ্ট্রমন্ত্রনালয় সংশ্লিষ্ট মণ্ডপের তথ্য পেয়ে সাথে সাথে ব্যবস্থা নিতে পারবে।
বৃহস্পতিবার কুমিল্লার অভয়াশ্রমে পূজা মণ্ডপ পরিদর্শনে এই তথ্য জানান আনসার ভিডিপির কুমিল্লা রেঞ্জ কমান্ডার মোহা: মাহবুবুর রহমান। এসময় জেলা কমান্ড্যান্ট মো: সুজন মিয়া, উপজেলা কর্মকর্তা মো: শামীম হোসেন উপস্থিত ছিলেন। 
কুমিল্লা রেঞ্জ কমান্ডার মোহা: মাহবুবুর রহমান জানান, কোন ঝুঁকিপূর্ণ তথ্য এ্যাপসে আপলোড হলে সাথে পুলিশ, বিজিবি, আনসার কিংবা এসআরবি পদক্ষেপ নিবে। যাদের কাছে এ্যাপস আছে তারা শুধু ছবি বা ভিডিও করে তথ্য আপলোড করে দিলেই হবে। আর আপলোড হলেই জিপিএসের মাধ্যমে দ্রুত জানা যাবে কোন এলাকায় কোন মণ্ডপে কি ঘটেছে। 
তিনি জানান, কুমিল্লার ১৭ উপজেলায় ৮৪৯ টি পূজা মন্ডপে ৫ হাজার ৩৭৪ জন আনসার ভিডিপি দায়িত্ব পালন করবে। ১৫ থেকে ২২ অক্টোবর তাদের দায়িত্ব পালন করবেন। সারাদিনে সময় ভাগ করে তারা দায়িত্ব পালন করবে, এর মধ্যে সাধারন পূজামণ্ডপ গুলোতে ৬ জন করে দায়িত্ব পালন করবে আর অতিগুরুত্বপূর্ন মণ্ডপে ৮ জন করে দায়িত্ব পালন করবে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২