বাংলাদেশে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক ঐক্য, সৃজনশীলতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ভারত-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয়ে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল কালচারাল অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ওগঈঅ) উদ্বোধনী অনুষ্ঠান ‘আগাজ’। বুধবার (১৪ অক্টোবর) কুমিল্লার ময়নামতি মেডিক্যাল কলেজে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। ভারত ও বাংলাদেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা এবং দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
ওগঈঅ-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ভারতের রামপুরের বাসিন্দা ডা. সৈয়দ মোমিন ইকবাল। সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন বলিউডের বিশিষ্ট অভিনেতা রাজা মুরাদ। আয়োজকদের তথ্য অনুযায়ী, বাংলাদেশে অধ্যয়নরত প্রায় ১০ হাজার ভারতীয় শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করছে সংগঠনটি। অনুষ্ঠানে ওগঈঅ-এর নিউজলেটার ‘সংবাদ’ (ঝধসাধধফ) প্রকাশ করা হয়। সংগঠনের প্রেসিডেন্ট ডা. সৈয়দ মোমিন ইকবাল ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য দেন। এ সময় সংগঠনের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ ওসামা উমর খান ওগঈঅ-এর কার্যক্রম, অগ্রযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছাবার্তা পড়ে শোনানো হয়। ওগঈঅ-এর উপদেষ্টা পরিষদের সদস্য ও বলিউড অভিনেতা রাজা মুরাদও ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানের সাফল্য কামনা করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, রোটারিয়ান ও ময়নামতি মেডিক্যাল কলেজের চেয়ারম্যান রইস আবদুর রব। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন মিসেস ফারজানা চৌধুরী, অধ্যাপক ডা. মোস্তফা কামাল আজাদ, অধ্যাপক ডা. কাজী আবদুল মান্নান ও অধ্যাপক ডা. ত্রিপ্তিশ ঘোষসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
বাংলাদেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। ভারত ও বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্বে আয়োজিত গজল সন্ধ্যায় সুরেলা ও হৃদয়স্পর্শী সংগীত পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ওগঈঅ-এর যুগ্ম সম্পাদক ইব্রাহিম লোহারে। এ সময় মেহরু নিসা, নওমান খান, সালিক ওয়াহিদ, বিকাশ সিং, মোয়াজ্জেওয়ান আলীসহ সংগঠনের অন্যান্য পদাধিকারীরা উপস্থিত ছিলেন। আয়োজকদের প্রত্যাশা, ‘আগাজ’-এর মধ্য দিয়ে বাংলাদেশে ওগঈঅ-এর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি বাংলাদেশে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক ঐক্য ও সৃজনশীলতার বিকাশ ঘটবে এবং ভারত-বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
