গাউছে জামান, রাসুলনুমা হযরত নবী বখ্শ তেগী আবাদানী (রহ.)-এর ৫৮তম পবিত্র ওরছ মোবারক উপলক্ষে কুমিল্লা নগরীর তেলীকোনা সাহাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করেছে বখশীয়া যুব ফোরাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরজাহান আক্তার। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা আক্তার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বখশীয়া যুব ফোরামের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি ও শিশু বিশেষজ্ঞ ডা. এমরান এইচ খান বখ্শী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মোশারফ হোসেন বখশী, বখশীয়া যুব ফোরাম কুমিল্লা জেলা ও মহানগরের সভাপতি মুহাম্মদ মোশাররফ হোসেন বখ্শী এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসনাত হুসাইন শুভ।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বখশীয়া যুব ফোরাম কুমিল্লা মহানগরের ১৭ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি গোলাম মো. মাইনুদ্দীন হাসান। এ সময় ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ গোলাম মাউলা মারুফসহ কমিটির অন্যান্য সম্পাদক মুহাম্মদ মারুফ, গোলাম হাসনাইন ও মুহাম্মদ মাহি উপস্থিত ছিলেন।
ওরছ মোবারক উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
