শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
কুমিল্লার সুয়াগাজীতে অবৈধ পলিথিন বিক্রি, দুই দোকানদারকে ৩০ হাজার টাকা জরিমানা
সদর দক্ষিণ প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১২:৫৪ এএম আপডেট: ১৬.১০.২০২৬ ১:৩৯ এএম |



  কুমিল্লার সুয়াগাজীতে  অবৈধ পলিথিন বিক্রি,  দুই দোকানদারকে ৩০  হাজার টাকা জরিমানা
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে অবৈধভাবে পলিথিন বিক্রির দায়ে দুই দোকানদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৭৫ কেজি পলিথিন জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকালে সুয়াগাজী বাজারে এ অভিযান পরিচালনা করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আখতার নিলয়।
অভিযানকালে অবৈধভাবে পলিথিন বিক্রির দায়ে দুই দোকানদারকে জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁদের কাছ থেকে ৭৫ কেজি পলিথিন জব্দ করা হয়।
পরিবেশ দূষণ রোধ ও নিষিদ্ধ পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, মজুত ও বিক্রির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
ভবিষ্যতে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আখতার নিলয়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২