বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩
কুমিল্লা হয়ে কক্সবাজারে যাবে মহানগর এক্সপ্রেস
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১:৪৭ এএম আপডেট: ১৫.১০.২০২৬ ২:২৬ এএম |


 কুমিল্লা হয়ে কক্সবাজারে  যাবে মহানগর এক্সপ্রেসঢাকা থেকে চট্টগ্রামের পথে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেনটি এবার কক্সবাজারে যাবে। আগামী ২৬ অক্টোবর থেকে বর্ধিত রুটে চলবে ট্রেনটি। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় থেকে এ সিদ্ধান্তের বিষয়টি রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস) মোহাম্মদ সফিকুর রহমানকে বলা হয়েছে।
এ ব্যাপারে সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা তুলে ধরে সফিকুর রহমান বলেন, “মহানগর এক্সপ্রেস ট্রেনটি ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার পথে চলবে। ট্রেনটি যেহেতু যাত্রা পথে বিভিন্ন স্টেশনে বিরতি দেয়, তাই এসব স্টেশন থেকে যাত্রীরা ওঠানামা করে কক্সবাজারের পথে যাতায়াত করতে পারবেন।”
ট্রেনটি রাত সাড়ে ৮টায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে রাত ২টা ৪০ মিনিটে। সেখানে বিরতির পর রাত ৩টায় কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। গন্তব্যে পৌঁছাবে সকাল ৬টায়।
ফিরতি যাত্রায় ট্রেনটি কক্সবাজার থেকে ছাড়বে সকাল ৯টায়। চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে বেলা ১২টা ১০ মিনিটে। যাত্রা বিরতি শেষে আবার ছাড়বে ১২টা ৩০ মিনিটে। ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনটির আসা-যাওয়ায় সময় লাগবে সাড়ে ৯ ঘণ্টা।
মহানগর এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রামের মধ্যবর্তী বিভিন্ন জেলার যাত্রীরা নির্ধারিত স্টেশন থেকে উঠে কক্সবাজারে যেতে পারবেন। ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসার পর ১১টি স্টেশনে যাত্রাবিরতি দেবে।
স্টেশনগুলো হল- ঢাকার বিমানবন্দর স্টেশন, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশন। তবে ট্রেনটির আগের নির্ধারিত সীতাকুণ্ড উপজেলার কুমিরা স্টেশনে যাত্রাবিরতি বাতিল করা হয়েছে।
বর্তমানে ঢাকা থেকে দুটি ট্রেন কক্সবাজারে পথে চলাচল করে। মহানগর এক্সপ্রেস যোগ হওয়ার ফলে এই পথের ট্রেন হল তিনটি।
ঢাকা থেকে চলা কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম ছাড়া মধ্যবর্তী অন্য কোনো স্টেশনে যাত্রাবিরতি দেয় না। অপরদিকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী প্রবাল ও সৈকত এক্সপ্রেস মধ্যবর্তী স্টেশনগুলোতে যাত্রাবিরতি দেয়।
মহানগর এক্সপ্রেসে ১৬টি কোচে আসন সংখ্যা থাকে সর্বোচ্চ ৭৩৬টি পর্যন্ত। ট্রেনটি সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন এই রুটে চলে। সাপ্তাহিক বন্ধ থাকে রোববার।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২