শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
লালমাইয়ের ১৭ মন্দিরে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার শাড়ি উপহার
প্রদীপ মজুমদার :
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:৫৮ এএম |


শারদীয় দুর্গোৎসবের আনন্দ আরও বাড়িয়ে দিতে কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষ থেকে ১৬ অক্টোবর শুক্রবার সকালে লালমাই উপজেলার ১৭টি পূজামণ্ডপে শাড়ি উপহার দেওয়া হয়েছে। প্রতিটি মন্দিরে ১০টি করে মোট ১৭০টি শাড়ি বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস এর নির্দেশে মন্দিরগুলোর প্রতিনিধিদের হাতে এসব শাড়ি তুলে দেওয়া হয়। 
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য জোরদারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
লালমাই উপজেলার ১৭টি পূজামণ্ডপে শাড়ি বিতরণের এ উদ্যোগে দুর্গোৎসবের আনন্দে নতুন মাত্রা যোগ হয়েছে।
সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দে সবার হোক শারদীয় দুর্গোৎসব।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২