শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকাকে বিদায় সংবর্ধনা প্রদান
সৌরভ মাহমুদ হারুন।।
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১২:৪৫ এএম |


জ্ঞান বিতরণের মহান ব্রত শেষে জীবনের এক অনন্য অধ্যায়ের ইতি টানলেন দুই গুণী আলোর কারিগর। কুমিল্লা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের ঐতিহ্যবাহী নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাঃ রেহানা আক্তার এবং প্রয়াত শিক্ষিকা মোসাঃ পারুল আক্তারের দীর্ঘ কর্মজীবনের সমাপ্তি উপলক্ষে এক হৃদয়স্পর্শী ও আবেগঘন ফুলে সজ্জিত গাড়ীতে করে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার ১৫ অক্টোবর নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দ-বেদনার মিশ্র অনুভূতিতে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মানিত শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসা জ্ঞাপন করা হয়। দীর্ঘদিনের সহকর্মী, প্রিয় শিক্ষার্থী ও শুভাকাক্সক্ষীদের অশ্রুসজল চোখ আর উষ্ণ ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি। 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও  নিমসার জুনাব আলী কলেজের  সভাপতি এডভোকেট মো: শরিফুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও কুমিল্লা দোকান মালিক সমিতির সহসভাপতি ও শিক্ষানুরাগী মোঃ গোলাম সারওয়ার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোকাম ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: সফিকুর রহমান ভূইয়া এবং পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাঃ জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রদ্ধা ও স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন  বুড়িচং উপজেলা বিএনপির সহ-সভাপতি  মো: সেলিম, মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বাড়াইল চেরাগ আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি   মো: মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক  মো: জহিরুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী মো: মঞ্জুর রহমান। 
অনুষ্ঠানের একপর্যায়ে প্রয়াত শিক্ষিকা মোসাঃ পারুল আক্তারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি কর্মজীবন সমাপ্ত করা শ্রদ্ধেয় শিক্ষক মোসাঃ রেহানা আক্তারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শুভ উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন উপস্থিত সবাই। 
বিদায় সংবর্ধনা শেষে আয়োজক নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষথেকে সম্মানিত বিদায়ী শিক্ষকদের সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ জুড়েই নেমে আসে এক গভীর আবেগ ও শ্রদ্ধাবনত পরিবেশ। 
এসময় মোকাম ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক এলাকার বিভিন্ন শ্রেণি পেশার  বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অবসর জনিত বিদায়ী সহকারী শিক্ষক রেহানা আক্তার কে সকল অতিথিবৃন্দ শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থী এবং অভিভাবকগণ ফুলে সজ্জিত গাড়ীতে করে তার বাড়ীতে পৌঁছে দেওয়া হয়। প্রিয় শিক্ষককে অশ্রুসিক্ত নয়নে বিদায় প্রদান করেন সহকর্মী এবং শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২