মাদকাসক্তি নির্মূল না করে কেবল কঠোর শাস্তি দিয়ে তাজমিন হত্যার মত সমাজিক অপরাধ নির্মূল করা সম্ভব নয়, এ বিষয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর আর্দশ কলেজে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোপালনগর আর্দশ কলেজ মিলনায়তনে এ মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গোপালনগর আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান সোহেলের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শহিদুল করিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু। বিতর্ক প্রতিযোগিতায় মাদকাসক্তি নির্মূল না করে কেবল কঠোর শাস্তি দিয়ে তাজমিন হত্যার মত সমাজিক অপরাধ নির্মূল করা সম্ভব নয়, উক্ত বিষয়ে পক্ষে এবং বিপক্ষে নিজেদের যুক্তিতর্ক উপস্থাপন করেন কলেজের শিক্ষার্থীরা। বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা মাদক নির্মুল করতে দেশের প্রচলিত আইনকে আরো শক্তিশালী করতে হবে বলে তাদের যুক্তির্তক তুলে ধরেন। এসময় ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, কলেজের প্রভাষক,শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
