বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩
বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
গাজী জাহাঙ্গীর আলম জাবির
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১:১৭ এএম |


‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হাসান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. জহিরুল ইসলাম, স্টেশন মাস্টার আতাউর রহমান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বুড়িচং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম এবং বিদ্যালয়ের শিক্ষক মো. তাজুল ইসলাম ও মো. ইসমাইলসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
আলোচনা সভায় ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বজ্রপাতের ঝুঁকি মোকাবিলা এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্যোগের সময় জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যক্তিগত সচেতনতা, পারিবারিক প্রস্তুতি ও সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে শিক্ষার্থীসহ উপস্থিত ব্যক্তিদের মধ্যে দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ জীবনযাপনে প্রস্তুতি গ্রহণের বার্তা দেওয়া হয়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২