বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের জন্য আয়োজিত ১৯০তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী গতকাল অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বার্ড-এর মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ। সভাপতি তাঁর বক্তব্যে সফলভাবে প্রশিক্ষণ কোর্সটি সমাপ্তি করার জন্য সকল প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং প্রশিক্ষণ কোর্স থেকে লব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে কাজে লাগানোর জন্য সবাইকে অনুরোধ করেন। চাকুরী জীবনে প্রশাসনিক বিষয়গুলো পরিচালনা করার ক্ষেত্রে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের গুরুত্ব রয়েছে বলে তিনি উল্লেখ করেন। ডাক্তারগণ যেহেতু সরাসরি জনগণের সেবক, সেহেতু সবাই যাতে তাদের কাক্সিক্ষত সেবা পায় সে ব্যাপারে গুরুত্ব আরোপ করেন এবং সুস্থ, সুখী ও সমৃদ্ধ জাতি গঠনে ডাক্তারদের ভূমিকা অপরিসীম, তা তিনি তুলে ধরেন। সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) ড. মোঃ মিজানুর রহমান। কোর্সটিতে কোর্স পরিচালকের দায়িত্ব পালন করেছেন জোনায়েদ রহিম, যুগ্মপরিচালক (প্রশাসন), বার্ড। কোর্সের সহযোগী কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন আনাস আল ইসলাম, উপপরিচালক, বার্ড। এছাড়া কোর্সটির সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন মিজ আযমা মাহমুদা, পরিচালক (রুটিন দায়িত্ব)। এ প্রশিক্ষণ কোর্সটিতে অংশগ্রহণ করেছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ৫০ জন কর্মকর্তা। সার্বিক ফলাফল বিবেচনায় ডিজি অ্যাওয়ার্ড লাভ করেন ডা. প্রদীপ্ত চৌধুরী, মেডিকেল অফিসার, চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যশোর।
