বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩
হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ
প্রদীপ মজুমদার :
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:৫৫ এএম |



কুমিল্লার লালমাই উপজেলার হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান মঙ্গলবার ১৩ অক্টোবর দুপুরে কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। 
প্রতিষ্ঠানের সভাপতি কুমিল্লা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সালেহ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস।
অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিক বরণের মাধ্যমে শিক্ষাজীবনের নতুন অধ্যায়ে স্বাগত জানানো হয়। প্রধান অতিথি বক্তব্যে বলেন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরও বলেন  নবীনবরণ অনুষ্ঠান নতুন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচিতি, সৌহার্দ্য ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 
এসময় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন, কলেজ শিক্ষক প্রতিনিধি প্রভাষক পারভেজ আলম, পেরুল উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল খোকন, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মো: আবদুল কাদের সহ শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২