কুমিল্লার লালমাই উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে র্যালি, দুর্যোগবিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল, “ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি।”
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে ধারণা দিতে উপজেলার বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে ভূমিকম্পে করণীয় ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিন্টু চন্দ্র মজুমদারের তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো: জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রনজিত সেন, মৎস্য কর্মকর্তা মো : হাবিবুর রহমান,আনসার কর্মকর্তা হাজেরা আক্তার প্রমুখ
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। বন্যা, ঘূর্ণিঝড়, বজ্রপাতসহ বিভিন্ন দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের ঝুঁকি কমাতে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও নিরাপদ আশ্রয়ের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
