বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩
২৬ অক্টোবর থেকে মহানগর এক্সপ্রেসকক্সবাজার পর্যন্ত চলাচল করবে
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:৫৫ এএম |



নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তনগর ট্রেন মহানগর এক্সপ্রেসের রুট কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। আগামী ২৬ অক্টোবর থেকে বর্ধিত রুটে ট্রেনটির নিয়মিত চলাচল শুরু হবে।
বুধবার (১৪ অক্টোবর) দাপ্তরিক আদেশের মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
এর আগে নরসিংদী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, কিশোরগঞ্জ জেলার যাত্রীদের রেলে কক্সবাজার যেতে হলে ঢাকা বা চট্টগ্রাম যেতে হত। সেখান থেকে ট্রেন পরিবর্তন করে কক্সবাজার যেতে হত। এখন তারা নিজ নিজ জেলার রেল স্টেশন থেকেই মহানগর এক্সপ্রেসের সরাসরি পর্যটননগরী কক্সবাজারে যাওয়ার সুযোগ পাবেন।
রেলওয়ের অপারেশন বিভাগের বিভাগের তথ্য অনুযায়ী, মহানগর এক্সপ্রেস প্রতিদিন রাত সাড়ে আটটায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হবে। ট্রেনটি রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে এবং সেখান থেকে ছেড়ে সকাল ছয়টায় কক্সবাজারে গিয়ে পৌঁছাবে। অন্যদিকে ফিরতি পথে ট্রেনটি কক্সবাজার থেকে সকাল নয়টায় ছেড়ে দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দেবে এবং শেষ পর্যন্ত ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা সাড় ছটায়। সব মিলিয়ে কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত পুরো যাত্রায় সময় লাগবে সাড়ে ৯ ঘণ্টা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, কক্সবাজারমুখী মহানগর এক্সপ্রেসে মোট ১৬টি কোচ থাকবে, আসনসংখ্যা নির্ধারিত করা হয়েছে ৭০০ থেকে ৭৩৬টি। আন্তঃনগর এই ট্রেনটির সাপ্তাহিক ছুটি থাকবে রবিবার।
এখন মহানগর এক্সপ্রেস ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসার পর মোট ১২টি স্টেশনে যাত্রাবিরতি দিয়ে থাকে। তবে রুট সম্প্রসারণের পর নতুন সূচিতে সীতাকুণ্ডের কুমিরা স্টেশনে যাত্রাবিরতিটি বাতিল করা হয়েছে। ফলে ঢাকার বিমানবন্দর স্টেশন, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনে আগের নিয়মেই যাত্রাবিরতি বহাল থাকবে।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওপিএস) মোহাম্মদ সফিকুর রহমান জানান, দোহাজারী-কক্সবাজার রেলপথ উদ্বোধনের পর থেকেই এই রুটে যাত্রীদের বিপুল চাহিদা তৈরি হয়েছে। সেই ধারাবাহিকতায় ইতিমধ্যে চালু হওয়া চার জোড়া ট্রেনের পর পঞ্চম ট্রেন হিসেবে মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত বর্ধিত করা হচ্ছে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত বিভিন্ন নির্ধারিত স্টেশনে যাত্রাবিরতি বজায় রেখে ট্রেনটি সরাসরি কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রী পরিবহন করবে এবং এর চলাচলের জন্য যাবতীয় প্রয়োজনীয় প্রস্তুতি ইতিপূর্বে সম্পন্ন করা হয়েছে।
এখন ঢাকা থেকে দুই জোড়া এবং চট্টগ্রাম থেকে দুই জোড়া ট্রেন কক্সবাজার রুটে নিয়মিত চলাচল করে থাকে। এর মধ্যে ঢাকা থেকে চলাচলকারী কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশন ছাড়া মধ্যবর্তী আর কোনো স্টেশনে থামে না। অন্যদিকে চট্টগ্রাম–কক্সবাজার রুটে চলাচলকারী প্রবাল এক্সপ্রেস ও সৈকত এক্সপ্রেস মধ্যবর্তী ছোট ছোট স্টেশনগুলোতে যাত্রাবিরতি দিয়ে যাত্রী ওঠানামা করায়। মহানগর এক্সপ্রেস চালু হওয়ায় মধ্যবর্তী বড় জেলাগুলোর যাত্রীদের কক্সবাজার ভ্রমণের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২