মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩
চান্দিনায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম শুরু
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১২:০৬ এএম |


নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার ও মর্যাদা সহ অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি নেতৃত্বাধীন সরকার ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম সারা দেশের ন্যায় কুমিল্লার চান্দিনায়ও শুরু করা হয়েছে। একদল প্রশিক্ষিত কর্মী অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে ওই কার্যক্রম শুরু করে উপজেলা প্রশাসন। 
সোমবার (১২ অক্টোবর) বিকেলে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কার্যক্রমের কথা জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক। 
তিনি বলেন- প্রধানমন্ত্রীর নির্দেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে সারা দেশে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। চান্দিনা উপজেলায় সর্ব প্রথম বরকইট ও এতবারপুর ইউনিয়নে ওই কার্যক্রম শুরু করছি। আমাদের তথ্য সংগ্রহকারীরা প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ করবে। পরিবারের প্রধান নারী হবে এই কার্ডের সুবিধাভোগী প্রধান। তবে দিতে হবে পরিবারের সকল সদস্যের তথ্যও। ওইসব তথ্য সরাসরি অলাইনে থাকবে এবং সরকারের সুবিধা মতো অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে দেয়া হবে ‘ফ্যামিলি কার্ড’। 
সংবাদ সম্মেলন শেষে তথ্য সংগ্রহকারীদের হাতে পরিচয়পত্র, ডিজিটাল ডিভাইস সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করেন ইউএনও। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাছিমা আক্তার। 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২