সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
ইসমাইল নয়ন।।
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১:৩২ এএম আপডেট: ১২.১০.২০২৬ ২:১৬ এএম |


ব্রাহ্মণপাড়ায় ৪ হাজার  পিস ইয়াবাসহ নারী  মাদক কারবারি গ্রেপ্তার
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে চার হাজার পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ মোসাঃ রুমা আক্তার (৩০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার দুলালপুর ইউনিয়নের টাটেরা থেকে গোপালনগরগামী পাকা সড়কের মনোয়ারা মঞ্জিলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রুমা আক্তার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতুভূমি বাশতলা গ্রামের মৃত খিজির মিয়ার মেয়ে এবং একই এলাকার খোরশেদ আলমের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল দুইটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) রূপম কুমার সরকার ও এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে একটি পুলিশ দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে টাটেরা-গোপালনগর সড়কের দক্ষিণ পাশ থেকে চার হাজার পিস ইয়াবাসহ রুমা আক্তারকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক হোসেন বলেন,গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাঁকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করার হয়েছে। মাদকের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।



















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২