শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩
কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১২:৩১ এএম আপডেট: ০৯.১০.২০২৬ ১:৫৪ এএম |



 কুমিল্লা মহানগর  জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিলসম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে কুমিল্লা মহানগর জাসাস ।
মিছিলে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব উদবাতুল বারী আবু ।
কুমিল্লা মহানগর জাসাস আয়োজিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কুমিল্লা মহানগর জাসাস এর সভাপতি ডা. আফসান আনিস এবং সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জাসাসের সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ পল্লব, সাংগঠনিক সম্পাদক সালমান জন, প্রচার সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক ইফতেখার উদ্দিন রাজেস সহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ ।
কুমিল্লার মাটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো প্রকার অপতৎপরতা ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না বলে কঠোর হুশিয়ারি দিয়েছে কুমিল্লা মহানগর জাসাস । দলটির নেতৃবৃন্দ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের দোসরদের কোনো ছাড় দেওয়া হবে না।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসররা নানা কৌশলে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। কুমিল্লা মহানগর জাসাসের নেতাকর্মীরা মাঠে থেকে এসব অপতৎপরতা প্রতিহত করবে। জনবিরোধী কোনো শক্তিকে কুমিল্লার মাটিতে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না বলে জাসাসের পক্ষ থেকে কঠোর হুশিয়ারি বার্তা দেয়া হয়েছে ।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২