
কুমিল্লা নগরীকে যানজটমুক্ত ও নাগরিক চলাচল নির্বিঘ্ন রাখতে টমছমব্রিজ-ইপিজেড সড়কে অবৈধ ফুটপাত দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)।
বুধবার (৭ অক্টোবর) কুসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৯ জনকে জরিমানা করা হয়। এ ছাড়া তিনজনকে মুচলেকা নেওয়া হয়েছে।
কুসিক কর্তৃপক্ষ জানায়, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে অবৈধ দখল উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
